Sudhu Jawa Asa Ringtone Download–Mp3–Lyrics

Sudhu Jawa Asa Lyrics
শুধু যাওয়া আসা লিরিক্স

শুধু          যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা,

শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা ॥

শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া,

শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া,

শুধু নব দুরাশায় আগে চ'লে যায়--

পিছে ফেলে যায় মিছে আশা ॥

অশেষ বাসনা লয়ে ভাঙা বল,

প্রাণপণ কাজে পায় ভাঙা ফল,

ভাঙা তরী ধ'রে ভাসে পারাবারে,

ভাব কেঁদে মরে-- ভাঙা ভাষা।

হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়,

আধখানি কথা সাঙ্গ নাহি হয়,

লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে

শুধু আধখানি ভালোবাসা ॥
Download-Sudhu-Jawa-Asa-Ringtone-Mp3-Lyrics-the-bongclub

Leave a Reply